২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শুরু

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে আলোচনা করতে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বৈঠক শুরু হয়েছে। সোমবার সকাল দশটার পর ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। ঘরোয়া রাজনীতি চালুর পর এটি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় বৈঠক। ১২ সেপ্টেম্বর প্রথম বৈঠকে যোগ দিতে এসে দলের কিছু নেতা-কর্মীর তোপের মুখে পড়েছিলেন কথিত কয়েকজন সংস্কারপন্থী নেতা। কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 04:43 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে আলোচনা করতে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বৈঠক শুরু হয়েছে। সোমবার সকাল দশটার পর ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। ঘরোয়া রাজনীতি চালুর পর এটি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় বৈঠক। ১২ সেপ্টেম্বর প্রথম বৈঠকে যোগ দিতে এসে দলের কিছু নেতা-কর্মীর তোপের মুখে পড়েছিলেন কথিত কয়েকজন সংস্কারপন্থী নেতা। কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/জিএনএ/১০৩০ ঘ.