২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরের গাড়ি বহরে হামলায় বাংলাদেশের নিন্দা

পাকিস্তানের করাচীতে বেনজির ভুট্টোর গাড়ি বহরে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বোমা হামলার নিন্দা জানিয়ে বলা হয়, 'এ হামলা কাপুরুষোচিত।' পাশাপাশি হামলায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 03:40 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের করাচীতে বেনজির ভুট্টোর গাড়ি বহরে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বোমা হামলার নিন্দা জানিয়ে বলা হয়, 'এ হামলা কাপুরুষোচিত।' পাশাপাশি হামলায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে এই আত্মঘাতি হামলার ঘটনাকে 'নৃশংস' অভিহিত করে বলেন, হামলাকরীরা মানবতার শত্র"। এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তারা। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক বিবৃতিতে করাচির হামলার নিন্দা জানিয়ে বলেন, ''এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এইসব মানবতার শত্র"কে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।" বিএনপির সংস্কারপন্থী নেতা আব্দুল মান্নান ভূঁইয়া এ হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, ''এ হামলা বর্বরোচিত ও কাপুরুষোচিত। এদের বিরুদ্ধে বিশ্ব মানবতাকে একযোগে সংগ্রামে নামতে হবে। এরা শান্তি ও মানবতার শত্র"।'' তিনি নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/জেকে/২১২৯ ঘ.