২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলকে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করবে দুদক

বিশেষ ক্ষমতা আইনে আটক হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনে দাখিল করা সম্পদ বিবরণী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের আবেদন জানালে আদালত এ অনুমিত দেয়। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপপরিচালক ও জলিলের সম্পদ বিবরণী বিষয়ে তদন্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। মহানগর হাকিম মো. মিজানুর রহমান আবেদনটি মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 01:54 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিশেষ ক্ষমতা আইনে আটক হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনে দাখিল করা সম্পদ বিবরণী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের আবেদন জানালে আদালত এ অনুমিত দেয়। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপপরিচালক ও জলিলের সম্পদ বিবরণী বিষয়ে তদন্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। মহানগর হাকিম মো. মিজানুর রহমান আবেদনটি মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আব্দুল জলিল আটক হয়ে বর্তমানে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দাখিল করা সম্পদ বিবরণীর বিষয়ে তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। যেহেতু তিনি বর্তমান হাসপাতালে আছেন তাই সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। গত ২৯ মে বিশেষ ক্ষমতা আইন ও জরুরি ক্ষমতা অধ্যাদেশের আওতায় আব্দুল জলিলকে আটক করা হয়। এরপর তার আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএসবি/এমএইচবি/১৯৩৭ ঘ.