ভারত যেতে বাধা দেওয়ায় সোহেল তাজের প্রতিবাদ
ভারত যেতে বাধা দেওয়ার কারণে আওয়ামী লীগের সাবেক সাংসদ তানজিম আহমেদ (সোহেল তাজ) প্রধান উপদেষ্টার কাছে প্রতিবাদ জানিয়েছেন।
গাজীপুর--৪ আসনের সাবেক সাংসদ সোহেল তাজ বুধবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের কার্যালয়ে গিয়ে লিখিত প্রতিবাদ দাখিল করেন।
নয়াদিল্লিতে একটি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে তিনি গত ২৮ জানুয়ারি জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ বহির্গমন লাউঞ্জে তাকে আটকে দেয়।
প্রতিবাদলিপিতে সোহেল তাজ উল্লেখ করেন, এ ঘটনায় তার রাজনৈতিক এবং পারিবারিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছেন এবং ‘যথাযোগ্য পদক্ষেপ’ নেওয়ার দাবি জানিয়েছেন।
সোহেল তাজ নফহবংি২৪.পড়স কে বলেন, “আমাকে কেন ভ্রমনে বাধা দেওয়া হবে? আমার কোন অপরাধের রেকর্ড বা অপরাধে সংশ্লিষ্টতা নেই।”
