বগুড়ায় যুবলীগ নেতা আটক
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়কে সোমবার সকালে সেনাবাহিনী আটক করেছে। শহরের বাদুরতলা এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
বগুড়া সদর থানার কর্তব্যরত কর্মকর্তা মাছুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাকে কোন মামলায় আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি।
