সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়ার মৃত্যুবার্ষিকী শনিবার
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ সাংসদ শাহ এএমএস কিবরিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী শনিবার ।
২০০৫ সালের ২৭ জানুয়ারি তাঁর নির্বাচনী এলাকা হবিগঞ্জের বৈদ্যের বাজার গ্রামে এক গ্রেনেড হামলায় আরো চার আওয়ামী লীগ কর্মীসহ নিহত হন তিনি।
সেদিন সন্ধ্যায় এক সমাবেশ শেষে বৈদ্যের বাজার প্রাইমারি স্কুল প্রাঙ্গনে এ হামলা চালানো হয়। শাহ কিবরিয়ার ভাগ্নে শাহ মঞ্জুরুল হুদা (৪০), আওয়ামী লীগ কর্মী বনগাঁও গ্রামের সিদ্দিক আলী (৩৫) ও আব্দুর রহিম (৫০) এবং শায়েস্তাগঞ্জের আবুল হোসেনও নিহত হন এ হামলায়।
