ফরিদপুরে দুই ছাত্রদল নেতা আটক
মধুখালী উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে সেনা সদস্যরা মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন (২৫) ও অপর নেতা গোলাম মহিউদ্দিন (২৪) কে আটক করেছে।
সেনা সুত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধুখালী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে মধুখালী থানার এস আই মাহবুবুর রহমান জানান, আগে দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় তাদের বুধবার দুপুরে আদালতে চালান করা হয়েছে।
