প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী শুক্রবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭১ তম জন্মবার্ষিকী ১৯ জানুয়ারি শুক্রবার। তবে দেশে জরুরি অবস্থা থাকায় বিএনপি তাঁর জন্মবার্ষিকী পালন করবে সংক্ষিপ্তভাবে। প্রতি বছর কেন্দ্রীয়ভাবে তিনদিনের কর্মসূচি থাকলেও এবার নেওয়া হয়েছে দুইদিনের সংক্ষিপ্ত কর্মসূচি।
কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে দলের চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুস্পমাল্য অর্পণ করবেন। সেখানে মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হবে। পরদিন বিকেল তিনটায় কাকরাইলে ডিপে¬ামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া দেশব্যাপী জেলা ও থানা পর্যায়ে সকল ইউনিট তাঁর জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করবে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, জিয়াউর রহমান বগুড়ার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
