২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে ছাত্রলীগ

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 07:39 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের কাছে ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ছয় নেতাকে আটক করে সেনাবাহিনী।

এ প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন নফহবংি২৪.পড়স কে বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া নেতাদের আটক করা হয়েছে। তাদের দ্রুত জামিনের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ছাত্র সংগ্রাম পরিষদের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একই দাবি জানিয়েছে ছাত্রলীগ (স্ব--ত) এর সভাপতি শরিফুল কবির স্বপনসহ অন্যান্য নেতারা।

এক বিবৃতিতে তারা ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তারের নিন্দা ও অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

আটককৃতরা হলেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সহ--সভাপতি লাভলু মোল্লা শিশির, সহ--সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আবুল আলাম, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম এবং কেন্দ্রিয় কমিটির সদস্য তৌহিদুর রহমান কাজল।

আটককৃতদের প্রথমে শাহবাগ থানায় নেওয়ার পর তাদের রমনা থানায় স্থানান্তর করা হয়।