খালেদা--হাসিনার এসএসএফ নিরাপত্তার মেয়াদ বাড়ানো হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও গত সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে এসএসএফÑএর দেওয়া নিরাপত্তার মেয়াদ বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
২৯ অক্টোবর ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর এ দুই নেত্রীকে তিনমাস মেয়াদে বিশেষ নিরাপত্তা দিয়েছিল।
মঙ্গলবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি প্রশাসনকে দেওয়া সামরিক বহিনীর বিশেষ সহায়তা অব্যাহত রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারকে ডেকে এনে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে বলা হয়।
এ ছাড়া ভোটার পরিচয়পত্র তৈরি করার ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করারও সিদ্ধান্ত গৃহীত হয়।
