২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরী ক্ষমতা অধ্যাদেশ জারি

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ জরুরী ক্ষমতা অধ্যাদেশ ২০০৭ জারি করেছেন। জনজীবনে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য এতে সরকারকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 01:30 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

অধ্যাদেশটি শুক্রবার জারি করা হলেও প্রকাশ করা হয় শনিবার।

রাষ্ট্রপতি জরুরী আইন জারি করেন বৃহস্পতিবার। এর পরপর ইয়াজউদ্দিন নেতৃত্বাধীন তত্ত্ববধায়ক সরকার ভেঙ্গে দেয়া হয়।

অধ্যাদেশে বলা হয়, ১১ জানুয়ারি ঘোষণা করা জরুরী অবস্থা যতদিন বলবত থাকবে ততদিন কার্যকর থাকবে জরুরী ক্ষমতা অধ্যাদেশও।

অধ্যাদেশে রাষ্ট্র, নাগরিক, অর্থনীতি রক্ষা ও জন--শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সরকারকে বিধিবিধান তৈরির ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে।

অধ্যাদেশের পূর্ণ বিবরণ