২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিন পরিচালক নিয়োগ

জনপ্রশাসনের তিন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিবকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 07:13 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

এছাড়া রদবদল করা হয়েছে উপসচিব পর্যায়ের আরো ১২ কর্মকর্তা পদে। এদের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (উপসচিব) এসএম শিবলী নজিরকে ওএসডি করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের কয়েকটি প্রজ্ঞাপনে এসব রদবদল করা হয়। তবে প্রজ্ঞাপনগলোর কথা জানা যায় শনিবার।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া তিন উপসচিব হলেন আব্দুল খালেক, সিদ্দিক উল্লাহ ভূঁইয়া ও ওমর ফারুক।

ওএসডি উপসচিবদের মধ্যে এসএম এমদাদুল হককে উপওয়াকফ প্রশাসক, রমজান আলীকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের উপপরিচালক, আহসানুল জব্বারকে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী সেলের  প্রধান, জ্ঞান রঞ্জন শীলকে মানব উন্নয়নের জন্য স্বাক্ষরতা উত্তর অব্যাহত শিক্ষা প্রকল্প-১-এর উপপরিচালক, আমজাদ আলীকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব এবং রাশেদুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইমপ্র“ভমেন্ট প্রজেক্টের উপ-পরিচালক (উপ-সচিব) শাহেদ ইকবাল মো. মাহবুবুর রহমানকে বিটিভির অতিরিক্ত পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর উপপরিচালক (উপ-সচিব) মহিবুল হককে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইমপ্র“ভমেন্ট প্রজেক্টের উপপরিচালক, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের পরিচালক সুলতান উল ইসলাম চৌধুরীকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমানকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের পরিচালক এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) দাবিরুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।