হাওয়া ভবনে খালেদা জিয়ার অনির্ধারিত বৈঠক চলছে
রাষ্ট্রপতি সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করার পরপরই বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের সঙ্গে বনানীর কার্যালয় হওয়া ভবনে এক অনির্ধারিত বৈঠকে বসেছেন।
রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক সূত্র জানা যায়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে।
খালেদা জিয়া সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হাওয়া ভবনে আসেন। পরে তিনি দলের মহাসচিব আব্দুল মান্নান ভূইঁয়া, ড. খন্দকার মোশাররফ হোসন, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, এম. মোর্শেদ খানসহ অন্য নেতাদের নিয়ে বৈঠকে বসেন।
নির্বাচনী প্রচার চালানোর জন্য শুক্রবার সকালে খালেদা জিয়ার সড়ক পথে দিনাজপুর যাওয়ার কথা। কিন্তু হাওয়া ভবনের একটি সূত্র নফহবংি২৪.পড়স-- কে জানান দেশে জরুরি অবস্থা জারি হওয়ায় সফরটি বাতিল করা হয়েছে।
এদিকে জাতীয়তাবাদী প্যানেলে বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক সদরুল আমিনসহ অন্য শিক্ষক নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য রাতে হওয়া ভবনে আসেন। কিন্তু অনির্ধারিত ওই বৈঠকটির কারণে শিক্ষক নেতাদের পূর্বনির্ধারিত সাক্ষাৎ কর্মসূচি বাতিল করা হয়।
