২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া বুধবার কুমিল্লা ও চাঁদপুর যাচ্ছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার কুমিল্লা ও চাঁদপুরের কয়েকটি আসনে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 11:55 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় খালেদা সেনানিবাসের শহীদ মঈনুল সড়কের বাসভবন থেকে সড়ক পথে কুমিল্লার উদ্দেশে রওনা হবেন।

চারদলীয় জোটনেত্রীর প্রথম জনসভাটি হবে কুমিল্লার চান্দিনা বাজারে। এ ছাড়া তিনি পদুয়া, বরুড়া, কচুয়া, হাজীগঞ্জ ও চাঁদপুর সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

গত ৪ জানুয়ারি খালেদা জিয়া গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার নয়টি নির্বাচনী এলাকায় আটটি পথসভা ও একটি জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন।