২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষিপ্ত ঘটনায় সিরাজগঞ্জে অবরোধ পালিত

মহাজোটের ডাকা অবরোধের তৃতীয় দিন মঙ্গলবার বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 05:39 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বেলা ১২টার দিকে অবরোধকারীরা যমুনা সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়ক ও কড্ডার মোড়ে দুটি গাড়ি ভাংচুর করে। এ সময় পুলিশের লাঠিপেটায় সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সাত্তার সিকদারসহ ১০ নেতাকর্মী আহত হন।

এ ঘটনার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা শহরের বাজার স্টেশন স্কোয়ারে বেলা সাড়ে ১২টার দিকে অভি এন্টারপ্রাইজ নামের একটি বাস কাউন্টার ভাংচুর করে। এতে কাউন্টারে কর্তব্যরত তিন কর্মচারী আহত হন।

ঘটনার পরপরই সাবেক কৃষি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল। তবে সকালে সদানন্দপুর রেল স্টেশন থেকে খুলনা--ঢাকা রুটের সুন্দরবন, রাজশাহী-- ঢাকা রুটের সিল্ক সিটি এক্সপ্রেস এবং মেইল ট্রেন ছেড়ে গেছে।