২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের পাশাপাশি মঙ্গলবার যশোরে হরতাল

অবরোধের পাশাপাশি যশোরে মঙ্গলবার আধাবেলা হরতাল আহ্বান  করেছে জেলা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 09:10 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সোমবার দুপুরে অবরোধ--বিরোধীদের হামলায় ছাত্রলীগ কর্মী তরিকুল আহত এবং ১৪ দলের নেতা--কর্মীদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। এদিকে রাত পৌনে আটটার দিকে একদল সন্ত্রাসী শ্রমিক লীগ নেতা বেঙ্গল টেক্সটাইল মিল সিবিএর সাবেক সম্পাদক মনোয়ার হোসেনকে কুপিয়ে জখম করায় মঙ্গলবার সকাল--সন্ধ্যা হরতাল ডেকেছে সংশ্লিষ্ট দলটি।

সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সম্পাদক শাহীন চাকলাদার সাংবাদিকদের জানান, হরতাল আহ্বানের এই সিদ্ধান্ত জোটগতভাবে নেওয়া হয়েছে। অবরোধের পাশাপাশি এই হরতাল পালন করা হবে। 

যশোরের অভয়নগর উপজেলায় বেঙ্গল টেক্সটাইল মিলের সম্পাদক মনোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় শ্রমিক দলকে দায়ী করে মঙ্গলবার সকাল---সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে শ্রমিক লীগ।