২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট শহরের ৫টি পয়েন্টে অবরোধ

অবরোধের দ্বিতীয় দিনে সিলেট নগরীর পাঁচটি পয়েন্টে কড়া সেনা টহলের মধ্য দিয়ে মহাজোটের নেতাকর্মীরা অবস্থান নেয়। সকাল থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন তারা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 04:41 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

শাহপরান এলাকা, হুমায়ুন রশিদ চত্বর, কদমতলি, কুৃমারগাঁও ও রেলস্টেশন এলাকায় কর্মীরা দফায় দফায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

দুপুরে কোর্ট পয়েন্টে মহাজোটের সমাবেশ হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও মহাজোটের সমন্বয়ক আ ন ম শফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নেতারা সর্বত্র অবরোধ গড়ে তোলার আহ্বান জানান। 

এর আগে মহাজোটের বড় পথসভাটি দক্ষিণ সুরমার কদমতলি এলাকায় অনুষ্ঠিত হয়। এখানে দুপুর ১২টায় মহাজোট নেতাকর্মীরা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের কুশ পুত্তলিকা দাহ করেন। এসময় তারা একটি ট্রাকও ভাংচুর করেন।

সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, মহাজোটের সদস্য সচিব মিসবাহ উদ্দিন সিরাজ, ন্যাপ সভাপতি আবদুল হান্নান, রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদুস সামাদ চৌধুরী কয়েছ প্রমুখ।

দুপুর ১ টায় মহাজোট কর্মীদের উত্তর ও দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে অবরোধ কর্মসুচি পালন করতে দেখা গেছে।

অন্যান্য যেকোনো সময়ের তুলনায় এবারের সেনা নজরদারি অনেক বেশি।