২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে সারাদেশ থেকে চট্টগ্রাম কার্যত বিচ্ছিন্ন

অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম নগরীতে মিছিল--সমাবেশ করেছে মহাজোটের নেতা-- কর্মীরা। অবরোধকারীরা দূরপাল্লার গাড়ি চলাচলে বাধা দিলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 09:02 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

নগরীর ভেতরে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। সরকারি অফিস আদালতের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং অধিকাংশ স্কুল ও কলেজ খোলা ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও র‌্যাব সকাল ১১টা পর্যন্ত বন্দর সংলগ্ন নিমতলা চত্বরে অবরোধকারীদের জমায়েত হতে বাধা দিলেও খুব বেশিক্ষণ তাদের ঠেকিয়ে রাখতে পারেনি। এরপর খণ্ড খণ্ড মিছিল এবং ট্রাক মিছিল নিয়ে আসা মহাজোটের নেতা- কর্মীরা এ স্থানে বিকেল পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এখানে মঞ্চ স্থাপন ও সমাবেশ করা নিয়ে অবরোধকারী ও পুলিশের মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

নগরীর তিনটি গুরুত্বপূর্ণস্থানে সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধকারীরা দূরপাল্লার গাড়ি চলাচলে বাধা দেয়। এতে চট্টগ্রামের সাথে সারাদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কড়া পুলিশি নিরাপত্তা, র‌্যাব ও সেনাবাহিনীর টহল সত্ত্বেও বন্দরে যাতে কোনো পণ্যবাহী যানবাহন ঢুকতে ও বের হতে না পারে সেজন্য সকাল হতেই তৎপর ছিল অবরোধকারীরা। দুপুর সাড়ে ১২টায় মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী নিমতলা চত্বরে ট্রাকে স্থাপিত মঞ্চ থেকে বক্তৃতা করেন।

নিমতলা চত্বর ছাড়াও তারা ঢাকা-- চট্টগ্রাম মহাসড়কের সংযোগস্থল পাহাড়তলীর এ কে খান গেট এবং বারিক বিল্ডিং মোড়ে অবস্থান নিয়ে সভা-- সমাবেশ করে।

নগরীতে সকাল থেকে বিকাল পর্যন্ত পণ্যবাহী কোনো যানবাহন চলাচল করেনি। বিচ্ছিন্নভাবে দুই-- একটি কাভার্ড ভ্যান বন্দরের সামনে দিয়ে চলাচল করার চেষ্টা করে অবরোধকারীদের বাধার মুখে ফিরে যায়।

এছাড়া চট্টগ্রাম-- কক্সবাজার সড়কের কর্ণফুলী শাহ আমানত ব্রিজ চত্বরেও সভা--সমাবেশ করেছেন মহাজোটের নেতা--কর্মীরা।

তবে অবরোধের প্রথম দিনে নগরীর ভেতরে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। সরকারি অফিস আদালতের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং বেশিরভাগ স্কুল ও কলেজ খোলা ছিল। দূরপাল্লার কোনো গাড়ি চট্টগ্রাম ছেড়ে যায়নি।

এদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো ঢাকা-- চট্টগ্রাম, লাকসাম--চাঁদপুর এবং চট্টগ্রাম-- ময়মনসিংহ লাইনের বিভিন্ন স্টেশনে অবরোধকারীদের বাধার মুখে পড়ে।

রেলওয়ের উপ--পরিচালক (জনসংযোগ) শফিউদ্দিন আহমদ নফহবংি২৪.পড়স কে জানান, “চট্টগ্রাম থেকে সবগুলো ট্রেন ছেড়ে গেলেও অবরোধকারীদের বাধার কারণে সময়মত গন্তব্যে পৌঁছাতে পারেনি। অবরোধকারীরা ঢাকা-- চট্টগ্রাম লাইনের আখাউড়া, বাঘাচং, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ব্যারিকেড দেয়। পরে তা উঠিয়ে নিলে বিকাল চারটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”