সাভারে আ. লীগ ও ছাত্রলীগের ২৪ কর্মী গ্রেপ্তার
পুলিশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৪ কর্মীকে গ্রেপ্তার করেছে সাভার উপজেলার বিভিন্ন এলাকা থেকে শনিবার।
গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
মহাজোটের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এই গ্রেপ্তার অভিযান চলছে বলে পুলিশ জানায়।
সাভার থানার এসআই নঈমুল হক সাংবাদিকদের বলেন, মহাজোট যাতে অবরোধ সফল না করতে পারে সেজন্য গ্রেপ্তার চলছে। রাতেও গ্রেপ্তার অভিযান চলবে।
