২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মিছিল, সমাবেশ নিষিদ্ধ

অবরোধকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মহানগরীতে সব ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 10:04 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাত ৮ টায় বলা হয়, নগরীর সব রাস্তায় অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরকদ্রব্য, তরবারি, বর্শা, ছুরি, লাঠিসোটা, রড, কাঠ, পাথর ও ইটের টুকরাসহ নিক্ষেপযোগ্য সব কিছু বহন করাও নিষিদ্ধ করা হয়েছে। 

সিএমপির সহকারি পুলিশ কমিশনার (ডিবি) ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফরিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের ৭ ও ৮ জানুয়ারির অবরোধ কর্মসূচিকে সামনে রেখে জানমাল রক্ষা ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়।