সুধা সদনে হাসিনার সঙ্গে এরশাদের সাক্ষাৎ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধা সদনে দেখা করেছেন বৃহষ্পতিবার রাতে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল নফহবংি২৪.পড়স কে বলেন, “এটা ছিল ব্যক্তিগত ও সৌজন্য সাক্ষাত। সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।”
বৈঠকের সময় তিনি হাসিনার বাসায় ছিলেন।
ছেলে এরিককে নিয়ে এরশাদ সুধাসদনে পৌঁছেন ৭ টা ৫০ মিনিটে। ছিলেন ৮ টা ৪৫ মিনিট পর্যন্ত।
অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে এরশাদ কোনো কথা বলেননি।
