তিন যুগ্ম সচিব রদবদল
তিন যুগ্ম সচিব ও সমমর্যাদার পদে বৃহস্পতিবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ওএসডি যুগ্ম সচিব এনামুল হককে আদর্শ গ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক করা হয়েছে। এর আগে তাকে বিসিআইসির পরিচালক হিসেবে বদলির আদেশ দেয়া হলেও বৃহস্পতিবার তা বাতিল করা হয়।
আদর্শ গ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ফজলে রাব্বীকে বিসিআইসির পরিচালক করা হয়েছে।
এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব ফসির আহমেদকে বিয়ামের মহাপরিচালক করা হয়েছে।
এদিকে সংস্থাপন সচিবের শুন্য পদে গত এক মাসেও কাউকে নিয়োগ দেয়া হয়নি। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুস সবুর অতিরিক্ত দায়িত্ব হিসেবে সচিবের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
