২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ দল নির্বাচনে যেতে পারছে না : নেতৃবৃন্দ

তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের অধীনে দেশে সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে ১১ দল নির্বাচনে যেতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 05:37 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার ১১ দলের এক জরুরী বৈঠক শেষে দলীয় নেতৃবৃন্দ  সাংবাদিকদের সাফ জানিয়ে দিয়েছেন এ কথা।

দলের নেতা দীলিপ বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন,“দিন দিন পরিস্থিতি যে দিকে যাচ্ছে তা বিবেচনা করলে আমাদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়।”

বিমল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন,“তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ইয়াজউদ্দিন আহম্মেদ  নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারেন নি।”

তিনি আরও বলেন, “সঠিক ভোটার তালিকা নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত। কিন্তু আজ পর্যন্ত তা তৈরি করা সম্ভব হয়নি। তাহলে সুষ্ঠু নির্বাচন হবে কি করে ?”

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তিন ঘন্টার এই বৈঠকে সভাপতিত্ব করেন গণফোরাম সভাপতি পংকজ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন দলের সমন্বয়ক বিমল বিশ্বাস, দীলিপ বড়–য়া, জাকির হোসেন, নূরুল ইসলাম, হায়দার আকবর খান রনো প্রমুখ।