২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবেদনে জেহাদের স্বপক্ষে বক্তব্য দিয়েছেন শায়খ ও বাংলা ভাই

কারা কর্তৃপক্ষের কাছে দেওয়া পাঁচ ও ছয় পাতার লিখিত আবেদনপত্রে কোরআন শরীফের সূরা নিসা সহ বেশ কয়েকটি সূরা এর উদ্ধৃতি দিয়ে জেহাদের স্বপক্ষে বক্তব্য দিয়েছেন জেএমবি এর প্রধান শায়খ আবদুর রহমান এবং তার প্রধান সহযোগী বাংলা ভাই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

কারা সূত্র শনিবার বিকেলে এ তথ্য জানায়। 

আবেদনপত্রে ইসলাম বিস্তারের জন্য মহানবী (সা.) এর নেতৃত্বে বদর ও ওহুদ যুদ্ধের উদ্ধৃতি দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জেহাদের উদাহরণ দিয়ে দেশে ইসলামী আইন বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। 

লিখিত পত্রের ‘বিষয়’ এর জায়গায় দুই শীর্ষ জঙ্গি লিখেছে ‘আপিল প্রসঙ্গে’।

কিন্তু পত্রের বিভিন্ন জায়গায় তারা লিখেছে তারা ‘তাগুতি’ (মানুষ তৈরী আইন) মানে না। কেবল ইসলামী আইনেই তাদের বিচার করা হোক।

এদিকে শীর্ষ দুই জঙ্গির পত্রটি রোববার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ডিআইজি (প্রিজন্স, ঢাকা বিভাগ) মেজর সামসুল হায়দার সিদ্দিকী। তিনি বলেন, তাদের লিখিত পত্র আপিল আবেদন হিসেবে নেওয়া যাবে কি না তা আদালত নিষ্পন্ন করবে।

শীর্ষ দুই জঙ্গি ‘আপিল প্রসঙ্গে’ লিখিত পত্র জমা দিলেও জেএমবি এর সামরিক শাখার প্রধান ও শায়খ আবদুর রহমানের ছোট ভাই আতাউর রহমান সানি এখনও এ বিষয়ে কোন লিখিত বক্তব্য দেয়নি।

“সানি কারা কর্তৃপক্ষকে জানায় যে তার বড় বোনের সাথে আলোচনা করে সে এ বিষয়ে জানাবে,” মেজর সিদ্দিকী জানান।

শুক্রবার সন্ধ্যায় শায়খ রহমান ও বাংলা ভাই কারা কর্তৃপক্ষের কাছে হাতে লেখা আবেদনপত্র  জমা দেন।

দুই বিচার সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে কে বোমা হামলা চালিয়ে হত্যার করার অভিযোগে ঝালকাঠি আদালত ২৯ মে সাত শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইসহ সাতজনকে মৃত্যুদন্ড প্রদান কওে।

৩১ আগস্ট হাইকোর্ট তাদের মৃত্যুদন্ড নিশ্চিত করে।