সংলাপে সম্মতি ইতিবাচক হলেও নিজ দলের অন্তর্ভুক্তি চান এরশাদ
বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সংলাপে সম্মত হওয়ার বিষয়ে হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এটি একটি ইতিবাচক অগ্রগতি। তবে এ সংলাপ আরো সফল করার জন্য জাতীয় পার্টির অন্তর্ভুক্তি জরুরি ছিল।
শনিবার নফহবংি২৪.পড়স কে টেলিফোনে আরো বলেন, দুই দলের আলোচনায় তাদের মতামতগুলো অন্তর্ভুক্ত করলে সংলাপ আরো গ্রহণযোগ্য হতো।
বিরোধী দলের সংস্কার প্রস্তাব নিয়ে সংলাপে বসার ব্যাপারে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও ১৪ দলের পক্ষ থেকে অচিরেই মান্নান ভূঁইয়ার সাথে দ্বিপাক্ষিক সংলাপে বসছেন আব্দুল জলিল।
তিনি আরও বলেন, এ সাথে তাদের মতামতগুলো অন্তর্ভুক্ত করা হলে তা আরও ভালো হত।
