২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক আফতাবের লাশের ময়নাতদন্ত শুরু হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আফতাব আহমাদের লাশের ময়নাতদন্ত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মেডিকেল সূত্র জানায়, বর্তমানে ময়নাতদন্তের কাজ চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 06:32 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এর আগে ড. আফতাবের স্ত্রী নূরজাহান আফতাব স্বামীর মরদেহের ময়নাতদন্ত না করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানিয়েছিলেন।

পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।  

মরদেহ বুধবার সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। সেখানে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হবে।  

শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ বাসায় গুলিবিদ্ধ হওয়ার পর ড. আফতাব মঙ্গলবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী এবং এক মেয়ে রেখে গিয়েছেন।

সূত্র জানিয়েছে, সোমবার সকাল থেকে অধ্যাপক আফতাবের অবস্থার বেশ উন্নতি হয়েছিল, মঙ্গলবার সকালেও তিনি আত্মীয় -- স্বজনের সঙ্গে কথা বলেছেন। সকাল আটটার দিকে হঠাৎ করেই তার অবস্থার অবনতি ঘটে। এর এক ঘন্টার মধ্যেই তিনি মারা যান।