২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোন করবেন জলিলকে: দেশে ফিরে মান্নান ভুঁইয়া

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, আলোচনায় বসার জন্য বিরোধী দলকে প্রয়োজনে টেলিফোন করা হবে। তবে আনুষ্ঠানিক কোন চিঠি দেওয়া হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2006, 11:06 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

চিকিৎসা শেষে সোমবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মান্নান ভূঁইয়া বলেন, এরই মধ্যে তিনবার আলোচনার জন্য বলা হয়েছে বিরোধী দলকে। প্রয়োজনে আবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে টেলিফোন করবো। তারা সাড়া দিলেই আলোচনা হবে।

বর্তমানে মান্নান ভূঁইয়া সুস্থ হলেও মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক তাকে আরো কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ১৮ সেপ্টেম্বর মান্নান ভূঁইয়ার হৃৎপিন্ডে এনজিওপ্লাস্টি করা হয়।

বিমানবন্দরে উপস্থিত দলীয় নেতারাও মনে করেন, মহাসচিব শিগগিরই আলোচনার উদ্যোগ নেবেন।

এদিকে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া তার আশু রোগমুক্তি কামনার জন্য দেশবাসী ও নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।