২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বর্ষণে বাগেরহাটের নিুাঞ্চল প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত চার দিনের টানা বর্ষণে বাগেরহাট জেলার নয়টি উপজেলার ৭৫ টি ইউনিয়ন ও দুটি পৌর এলাকার আড়াই লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 09:44 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে, ডুবে গেছে চিংড়ি ঘের। ধসে পড়েছে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও মাটির রাস্তা। গাছপালা উপড়ে গেছে। বজ্রপাতে মোল্লাহাটে হযরত আলী হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্গতদের সাহায্যার্থে জেলা প্রশাসন ৮৫ মেট্রিক টন চাউল ও নগদ ৪৫ হাজার টাকা ত্রাণ পাঠিয়েছে।

শনিবার ভোরে ষাটগম্বুজ এলাকায় গাছ উপড়ে পড়লে খুলনা - বাগেরহাট সড়কে যান চলাচল এক ঘন্টা বন্ধ থাকে। পরে পুলিশ এসে রাস্তা পরিষ্কার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাগেরহাটের জেলা প্রশাসন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়কে ক্ষয় -- ক্ষতির বর্ণনা দিয়ে প্রতিবেদন পাঠিয়েছে। তবে জেলায় কৃষি ও মৎস্য খাতে প্রকৃত ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বাগেরহাট পৌরসভা ছাড়া জেলার অপর ৭৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৬১৫ বর্গ কিলোমিটার এলাকা এবং প্রায় ৭৫ হাজার পরিবারের ২ লাখ ৪৯ হাজার মানুষ গত চার দিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে অন্যান্য ক্ষতির হিসাবের সাথে বলা হয়, ঝড়ে বাগেরহাটের মৎস্যজীবীদের ৩৫টি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে নিমজ্জিত অথবা নিখোঁজ হয়েছে। লোকালয়ে কাঁচা সড়ক বিধ্বস্ত হয়েছে ৮৫ কি. মি.। উপকূলীয় শরণখোলা, মোরেলগঞ্জ, মংলা ও রামপাল উপজেলা এলাকায় ক্ষয় - ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশী।