মানুষের আদালতে আপিল করবেন না শায়খ রহমান ও বাংলা ভাই
জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও তার প্রধান সহকারি বাংলা ভাই মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন না। রাষ্ট্রপতির কাছেও জীবন ভিক্ষার আবেদন করবেন না বলে প্রধান দুই ইসলামিক জঙ্গি জানান।
মৃত্যুদন্ডের পরোয়ানা শোনার পর দুই জঙ্গি নেতা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে শনিবার সন্ধ্যায় ঢাকা বিভাগীয় ডিআইজি (কারা) মেজর সিদ্দিকী নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন ।
মেজর সিদ্দিকী বলেন, মৃত্যুদন্ডাদেশ পাঠ করে শোনানোর সময় দুই শীর্ষ জঙ্গি খুব স্বাভাবিক ছিলেন।
তারা স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের সাথে দেখা করারও অনুমতি চান বলে ডিআইজি জানান।
জঙ্গিদের দুই নেতা বলেছেন, দেশে ইসলামী শাসন নেই। এই সরকারের প্রতি আমাদের কোন বিশ্বাস নেই। জঙ্গিদের উদ্ধৃত করে কারা সূত্র জানায়, তাদের সাত দিনের মধ্যে আপিলের জন্য বলা হলে তারা এমন মন্তব্য করেন্ ।
ডিআইজি বলেন, আমি জঙ্গিদের বলেছি তারা আপিল না করলে যেনো তারা লিখিত আকারে আমাদের দেন। ভবিষ্যতে যাতে তাদের কোন আত্মীয় স্বজন আমাদের এ বিষয়ে অভিযোগ না করতে পারেন।
জঙ্গি নেতারা পড়ার জন্য তাফসীরে ইবনে কাসির, হিসনুল মুসলিম, বঙ্গানুবাদ সম্বলিত কোরআন শরীফ এবং সালাতুল রসুল বা নামাজের নিয়মাবলী সম্বলিত বই চেয়ে আবেদন করেন।
এর মধ্যে তাদের কিছু বই দেওয়া হয়েছে।
ইসলামী ফাউন্ডেশন বই বিক্রয় কেন্দ্রের এক বিক্রেতা বুধবার জানান, তাফসীরে ইবনে কাসির গ্রন্থটি ১১ খন্ডে বিভক্ত। এর দাম ২,২০০ টাকা। এর লেখক ইমাম আবুল ফিদা ঈসমাইল কাসির (র)। এতে মূলত কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে।
হিসনুল মুসলিম গ্রন্থটি রিয়াদের ইসলামী গবেষণা দপ্তর থেকে প্রকাশিত। এটি দৈনন্দিন দোয়ার সমাহার। এটি বিনামূল্যে বিতরণের জন্য প্রকাশিত হলেও বাজারে এর দাম ২০ টাকা।
