বিটিটিবির একাধিপত্য বজায় রেখেই আসছে ভিওআইপি সনদ
অবশেষে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিটিটিবির একাধিপত্য বজায় রেখেই ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সনদ দিতে যাচ্ছে সরকার। তবে অসম বাণিজ্য নীতিমালা এবং অবশ্যপালনীয় কারিগরি পূবর্শর্ত আরোপের ফলে পুরো প্রকল্পের সাফল্যই অনিশ্চিত হয়ে পড়েছে।
এ সনদ দিয়ে মোবাইল টেলিফোন, ফিক্সড ফোন এবং ইন্টারনেট সেবা সরবরাহকারীরা সুলভে আন্তর্জাতিক টেলিফোন করার ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে শর্ত অনুযায়ী সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো বিটিটিবির অবকাঠামো সুবিধা ব্যবহার করতে হবে।
মনে করিয়ে দেওয়া যেতে পারে যে, ভিওআইপি সেবা নেওয়ার জন্য ২০০৩ সাল থেকে আজ পর্যন্ত বিটিটিবি কোনো টাকাই নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে দেয়নি।
সকল বেসরকারি ভিওআইপি অপারেটরদের বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) ‘অভিন্ন প্ল্যাটফর্ম ব্যাবহারে’ বাধ্য থাকতে হবে। রাষ্ট্রায়ত্ত অপারেটরের এই অভিন্ন প্ল্যাটফর্মটির সাবমেরিন কেবল এবং উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার সাথে সংযোগ রয়েছে। ভিওআইপি লাইসেন্স প্রদানের শর্তের মধ্যে বিটিটিবিকে এজন্য কত টাকা পরিশোধ করতে হবে সে ব্যাপারে কিছু বলা হয়নি।
ভিওআইপি বাণিজ্যের সাথে অবকাঠামো নিয়ে বিটিটিবির একাধিপত্য এবং অতিরিক্ত ফির শর্ত জুড়ে দেওয়ার কারণে প্রস্তাবিত সনদ প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে এ শিল্পে সাথে জড়িতদের মধ্যে সংশয় রয়েছে।
বিটিটিবির সাবমেরিন কেবল কিংবা উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার সুবিধার ব্যাপারে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। এই নিশ্চয়তার অভাবে সাবমেরিন কেবল ব্যবহারীদের বাধ্য হয়ে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার দ্বারস্থ হতে হয়েছে। এর ফলে অপারেটরদের ব্যয় বহুগুণ বেড়ে গেছে।
এছাড়া লাইসেন্স এবং অন্যান্য প্রক্রিয়ার জন্য ধার্যকৃত ফি এ অঞ্চলের অন্যান্য দেশের নিয়ন্ত্রণ প্রবণতাকে ছাড়িয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অপারেটর এ ব্যাপারে বলেন, শ্রীলঙ্কায় ভিওআইপি লাইসেন্স নিতে লাগে ৫০ হাজার ডলার এবং এক্ষেত্রে লাভের মাত্র দশমিক ৩০ টাকা দিতে হয়।
তিনি আরো বলেন, বিটিআরসির এ প্রক্রিয়া ‘বাস্তবভিত্তিক নয়’। তার মতে ‘প্রায় ছয় বছর ধরে বিটিআরসি একটি কার্যকর আন্তঃযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে বলে ভিওআইপি অপারেটররা বিটিটিবির সাথে কাজ শুরু করলে এটি একটি বড় বাধা হয়ে দাঁড়াবে।’
বিটিআরসি প্রধান ওমর ফারুকের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
ভিওআইপি লাইসেন্সের জন্য সেলুলার মোবাইল অপারেটরদের দিতে হবে ১০ কোটি টাকা। এসাথে ভিওআইপি বাণিজ্যের মোট লাভের পাঁচ শতাংশ এবং বার্ষিক লাইসেন্স ফি হিসেবে আরও ২ কোটি টাকা দিতে হবে। সরকারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এক্ষেত্রে জামানত হিসেবে লাইসেন্সধারীদের কাছ থেকে নেবে ১০ লাখ টাকা।
ফিক্সড ফোন বা একজন পিএসটিএন অপারেটরকে লাইসেন্স বাবদ দিতে হবে ১ কোটি টাকা। এসাথে বার্ষিক ফি ২০ লাখ টাকা এবং মোট লাভের দুই শতাংশ বিটিআরসিকে দিতে হবে। অপারেটররা যদি তাদের প্রিপেইড ভিওআইপি সার্ভিস বিক্রি করে দিতে চান, সেজন্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠান তাদের কাছ থেকে ১০ লাখ টাকা জামানত রাখবে।
ভিওআইপি লাইসেন্স পাওয়ার জন্য নেশনওয়াইড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ৫০ লাখ টাকা দিতে হবে। তাদের বার্ষিক ফি সাত লাখ টাকা এবং মোট লাভের এক শতাংশ দিতে হবে বিটিআরসিকে। আইএসপি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জামানত রাখতে হবে।
