২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের মহাসমাবেশে কে কিভাবে যোগ দেবেন

রাজধানীর পল্টন ময়দানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মহাসমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের প্রতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছূ নিদের্শনা মেনে চলার নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

রোববার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগ থেকে যে সকল নেতা-কর্মী বঙ্গবন্ধু যমুনা সেতু ও দৌলিদিয়া ফেরীঘাট হয়ে ঢাকায় প্রবেশ করবেন তাদেরকে শাহবাগ এলাকায় যানবাহন রেখে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে হবে।

অন্যদিকে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগ থেকে যারা মাওয়া ফেরীঘাট দিয়ে ঢাকা প্রবেশ করবেন তাদেরকে বঙ্গবাজার এবং টিকাটুলিতে যানবাহন রেখে সমাবেশে যোগ দিতে হবে।

চট্টগ্রাম এবং সিলেট বিভাগ থেকে যাত্রাবাড়ি চৌরাস্তা দিয়ে যারা ঢাকায় প্রবেশ করবেন তাদেরকে ইত্তেফাক মোড়ে যানবাহন রেখে সমাবেশে যোগ দিতে বলা হয়েছে।

বৃহত্তর ময়মনসিংহ ঝেলা থেকে যারা আসবেন তাদেরকে শাহবাগ এলাকায় যানবাহন রেখে সমাবেশে যোগ দিতে বলা হয়েছে।

এছাড়াও মহাসমাবেশে যারা ব্যানার নিয়ে আসবেন তাদেরকে সমাবেশ স্থলে পৌঁছার আগেই ব্যানার গুটিয়ে নিতে বলা হয়েছে।

উল্লেখিত নিদের্শাবলী মেনে মহাসমাবেশকে সফল করতে আজ এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ১৪ দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মহাসমাবেশকে সামনে রেখে গত দুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিনা কারণে আওয়ামী লীগেসহ ১৪ দলের নেতা-কর্মীদের গণ গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, দুর্নীতি, লুটপাট, হত্যা, সন্ত্রাস, সর্বোপরি দুঃশাসনের ফলে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত জোট সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের করার লক্ষ্যে গণগেপ্তারের এই ঘৃণ্যপথ বেছে নিয়েছে।

তিনি গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করে বলেন, দমন-পীড়ন করে কখনো কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকতে পারেনি, খালেদা জিয়াও পারবে না।