দুর্নীতি দমন কমিশনে সচ্ছ্বতার অভাব রয়েছে
দুর্নীতি দমন কমিশনের কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান মিঞা রোববার বলেছেন, কমিশনের কাজকর্মে সচ্ছ্বতার ব্যাপক অভাব রয়েছে। কমিশন জনগনের প্রত্যাশাও পূরণে সক্ষম হয়নি বলে তিনি স্বীকার করেন।
“দুর্নীতি দমন কমিশন:কিভাবে কার্যকর করা যাবে” শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন,কমিশনের বিধি-বিধান নিয়ে কমিশনারদের মধ্যে বড় রকমের মতপার্থ্যক্য রয়েছে।
প্রফেসর মিঞা বলেন,কমিশন গঠনের ২৩ মাস পরও কোন বিধি-বিধান তৈরি না করার জন্য সরকারকে দায়ী করা ঠিক নয়। তিনি বলেন, বিধির খসড়া কমিশনে পড়ে আছে। রিপোটার্স এগেইনস্ট করাপশন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাাশনাল, বাংলাদেশ যৌথভাবে জাতীয় প্রেসক্লাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
দুর্নীতি দমন কমিশনের কমিশনার বলেন, বিধি-বিধান না থাকায় প্রায় ৭৫-৮০ টি মামলার কাজ থমকে আছে,যেগুলো বড় ধরনের দুর্নীতির পর্যায়ে পড়ে। তিনি কমিশনের কাজকর্ম নিয়ে তদন্ত করার জন্য একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনেরও প্রস্তাব দেন।
সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেন, দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন তৈরির মধ্যেই সরকারের দূরভিসন্ধি ছিল। তিনি বলেন,‘সরকার আইনটি কার্যকর করতে এক বছর সময় নিয়েছে। আর এতেই বোঝা যায় তাদের সদিচ্ছার অভাব রয়েছে।
অ্যাডভোকেট খসরু বলেন, আইনটির ব্যাপারে কোন অস্পষ্টতা দেখা দিলে সরকার হস্তক্ষেপ করবে বলে যে বিধান রাখা হয়েছে তা আইনটির চেতনা পরিপন্থী। তিনি অভিযোগ করে বলেন, উন্নয়ন সহযোগীদের চোখে ধুলো দেবার জন্যই এই আইন করা হয়েছে। সাবেক আইনমন্ত্রী বলেন, কমিশনকে কার্যকর করার জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন এই গোলটেবিল বৈঠকে সঞ্চলকের দায়িত্ব পালন করেন। তিনি বলেন,কমিশনের চার বছর মেয়াদের প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেলেও জনগন এর কোন কার্যকারিতা দেখতে পাচ্ছে না।’
টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান মূল প্রবন্ধ পাঠ করেন। এতে তিনি বলেন,স্বাধীনতা, আর্থিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ— সিদ্ধান্ত গ্রহনে কতৃত্বের অভাবই কমিশনকে কার্যকর করে তোলার ব্যাপারে প্রধান অন্তরায় হয়ে আছে।
তার মতে কমিশনকে কার্যকর করে তোলার জন্য সব রাজনৈতিক দলের সদিচ্ছা ও সমর্থন দরকার। তিনি বলেন, সব প্রধান রাজনৈতিক দলই তাদের নির্বাচনী ইশতেহারে এ ব্যাপারে প্রতিশ্রতি দিয়েছিল। কিন্তু তারা কথা রাখেনি।
মানিলন্ডারিং, বৈদিশিক মুদ্রা এবং বিদেশী কোম্পানী সংক্রান্ত— বিষয়ের ওপর দুর্নীতি দমন কমিশনকে কতৃত্ব না দেওয়ায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, কমিশনে দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব এবং একটি পর্যবেক্ষক সংস্থা থাকা দরকার, যেটি কমিশনের কর্ম তৎপরতার ওপর নজর রাখবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন,কমিশনে প্রেষণে কোন নিয়োগ দেয়া উচিত নয়। তার মতে সংস্থাটির স্বাধীনতার জন্য কমিশনের সদস্যদের সংগ্রাম করে যাওয়ার মানসিকতা থাকা উচিত।
ঢাবির আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন,দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করে তোলার জন্য ক্রমাগত প্রচার অভিযান চালিয়ে যাওয়া দরকার। তিনি বলেন,টিআইবি এ ব্যাপারে একটি সমন্বিত প্রচার অভিযানের উদ্যোগ নিতে পারে।
