২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ছাত্রলীগের দুই নেতা বহিস্কার, উত্তেজনা

দলীয় শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাশেম খান এবং সরকারী দেবেন্দ্র কলেজ শাখা সভাপতি দেওয়ান মতিউর রহমান মতিকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। এতে সংগঠনের নেতা কর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 07:16 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ সিধান্ত জানানো হয়।

তবে অপর একটি সূত্র জানায়, দলীয় কোন্দলের কারণে তাদের সংগঠন থেকে বহিস্কার করা হয়।

এদিকে বহিস্কারের সিধান্ত ঘোষণার পর জেলা ছাত্রলীগ নেতা--কর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যে কোন সময় সংঘর্ষ বেধে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।