২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার সাঁথিয়ায় যুবদল নেতা খুন, ১ম লিড

পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় শুক্রবার বেলা আড়াইটার দিকে একদল সন্ত্রাসী প্রকাশ্যে বোমা মেরে ও কুপিয়ে স্থানীয় যুবদল নেতা বাদশা মিয়াকে (৩০) হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) এই হত্যাকাণ্ডের দায় -- দায়িত্ব স্বীকার করেছে। দিনে দুপুরে ওই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী  ও পুলিশ জানায়, ক্ষেতুপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া তার দুই সহযোগীসহ মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সাঁথিয়ার চাঁদপুর গোরস্থানের কাছে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা ১০/১২ জন সন্ত্রাসীর একটি গ্র“প তাদের ঘিরে ফেলে। সন্ত্রাসীরা প্রথমে এলোপাতাড়ি বোমা হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা কুপিয়ে খুন করে বাদশা মিয়াকে।

সন্ত্রাসী হামলায় নিহতর অপর দুই সঙ্গী মোতাই ও নান্নুও আহত হয়।

পুলিশ জানায়, নিহত বাদশা মিয়া সাঁথিয়ার রসুলপুর গ্রামের আব্দুর কাদেরের ছেলে। তিনি পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। চরমপন্থী গ্র“পের সঙ্গে তার যোগসাজশ ছিল। একমাস আগে র‌্যাব তাকে আটক করলেও তিনদিন পর সে ছাড়া পায়।

এদিকে জনযুদ্ধ গ্র“পের পক্ষে জনৈক ব্যক্তি নিজেকে রুহিত রায় পরিচয় দিয়ে টেলিফোনে সাংবাদিকদের কাছে ওই হত্যাকাণ্ডের দায় - দায়িত্ব স্বীকার করেন।