২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল বোর্ড গঠন

জাতীয় হৃদরোগী ইন্সটিটিউট (এনআইসিভিডি) এর করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এ ভর্তি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার স্বাস্থ্য পরীক্ষায় তিন সদস্যের চিকিৎসক বোর্ড গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 05:37 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

তিন সদস্যের একটি মেডিকেল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন সুফিয়া রহমান।

ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে সম্ভবত আরও দুই তিন দিন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হতে পারে।

সকালে মিন্টো রোডের বাসা থেকে বের হওয়ার সময় বুকে ব্যথা অনুভব করেন মান্নান ভূঁইয়া। এসময় সরাসরি তাকে শেরেবাংলা নগরের হৃদরোগ ইন্সটিটিউট নেওয়া হলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব এর এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মান্নান ভূঁইয়ার অবস্থা ভালো।

সকালে সিিিউতে ঢুকেছিলেন এমন একটি এক সূত্র জানিয়েছে, মান্নান ভূঁইয়া ঝুঁকিমুক্ত।

এদিকে অসুস্থ মন্ত্রীকে দেখতে ঢাকা সিটি করপোরেশন মেয়র সাদেক হোসেন খোকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মঈন খান, শিশু ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, মোদাদ্দেক আলী ফালু এবং খায়রুল কবীর খোকন এমপি হাসপাতালে যান।