চাঁদপুরে ছাত্রদলের দু’ গ্রুপের“পের সংঘর্ষে আহত ১০
মিছিল বের করা নিয়ে বৃহস্পতিবার চাঁদপুর সরকারি কলেজ এলাকায় ছাত্রলের দু’গ্র“পের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া ও পাল্টা ধাওয়ায় আহত হয় কমপক্ষে ১০ জন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শেরেবাংলা ছাত্রাবাস থেকে মিছিল বের করার উদ্যাগ নেয়া হয় । এ খবর পেয়ে ছাত্রদলের অপর গ্র“প মিছিলকারীদের বাধা দেয়ার জন্য কলেজ গেটে অবস্থান নেয়। এ অবস্থায় সংঘাত এড়ানোর জন্য সাবেক ছাত্রদল নেতা শহীনুর গাজী (শানু) শেরেবাংলা ছাত্রাবাসে গিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলকে মিছিল না করার জন্য অনুরোধ করেন।
কিন্তু দুপুর ১ টার দিকে বিপণীবাগ এলাকায় দু’গ্র“পের মধ্যে হঠাৎ ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। এ সময় প্রফেসর পাড়ার জাকির ও মাঈনুদ্দিনসহ উভয় গ্র“পের ১০ জন আহত হয়।
