২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমলে সন্ত্রাস কমবে: সেমিনারে বক্তারা

বাংলাদেশে সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা কমিয়ে আনার বিষয়টি দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যকার দূরত্ব কমিয়ে আনার ওপর বহুলাংশে নির্ভরশীল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বুধবার রাজধানীতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধ: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ অভিমত দেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) তাদের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে একজন নিরাপত্তা বিশেষজ্ঞ সন্ত্রাস দমনে সমন্বিত উদ্যোগের প্রস্তাব করলে একজন রাষ্ট্রবিজ্ঞানী এমন এক সমন্বিত গণতন্ত্রের প্রস্তাব রাখেন যেখানে ধর্মীয় দলগুলো গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকেই রাজনীতি করতে পারবে।

সেমিনারের উদ্বোধনী অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান বলেন, ধর্মীয় বা ধর্মনিরপেক্ষ যাই হোক না কেন, রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো কোনও বহিরাগত বা অভ্যন্তরীণ গ্র“পকে বাংলাদেশ প্রশ্রয় দেবে না।

তিনি বলেন, ‘সমাজে বিভেদ ও ঘৃণা সৃষ্টির উদ্দেশ্যে ধর্মীয় অনুভূতিকে ব্যবহারকারী কোনও উগ্রপন্থি গ্র“পকে আমরা প্রশ্রয় দেব না। আমরা এমন কোনও গ্র“পকে প্রশ্রয় দেব না যারা আমাদের উদারপন্থী ও সহনশীল সমাজের ভাবমূর্তি ক্ষুণœ করে বাংলাদেশ সম্পর্কে বিশ্ব দরবারে নেতিবাচক মনোভাবের জন্ম দিতে পারে।’

বিস এর চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত মুফলে আর ওসমানির সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান, অধ্যাপক আতাউর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনায় অংশ নেন বিস এর গবেষণা পরিচালক ড. আব্দুর রব খান ও গবেষণা ফেলো মিসেস নায়লা হোসেন।