২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকার তথ্য নেই নির্বাচন কমিশনে

আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা হালনাগাদ করার শেষ দিনেও নির্বাচন কমিশন এ সংক্রান্ত কোনো তথ্যই জানে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকার সাংবাদিকদের কাছে স্বীকার করে বলেন, ‘এখনো আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’

হালনাগাদ করা ভোটার তালিকার উন্মুক্ত প্রদর্শনীর মঙ্গলবারই ছিলো শেষ দিন। কিন্তু কতজন নতুন ভোটার হলেন বা তালিকা থেকে বাদ দেওয়া হলো কতজনকে এ ব্যাপারে কোন তথ্যই নেই নির্বাচন কমিশনে।

সচিব রশিদ জানান, ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত তথ্য ৭ সেপ্টেম্বর নাগাদ জানা যাবে। ওইদিনই তা সংবাদ মাধ্যমকে জানানো হবে।

এর আগে তিনি ২৮ আগস্ট, পরে ২ সেপ্টেম্বর এবং ৫ সেপ্টেম্বর ওইসব তথ্য জানানো হবে বলে সাংবাদিকদের বলেছিলেন।

২৮ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়।

নির্বাচন কর্মকর্তারা ১ জুলাই অফিসে বসে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ করেন। পরে আদালতের নির্দেশে ২০ জুলাই থেকে ২০ আগস্ট বাড়ি বাড়ি গিয়ে ওই তালিকা হালনাগাদ করা হয়।