২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১৪৪ জারি

ঢাকা - সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ ও এর আশাপাশের এলাকায় জেলা প্রশাসন সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 12:34 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

শিশু পাচার রোধ কমিটি ও চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন বিএনপি একই স্থানে সভা আহ্বান করায় জেলা প্রশাসন সংঘাত এড়ানোর জন্য রোববার রাত সাড়ে ৯টায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করার নির্দেশ দেয়।

হবিগঞ্জে অপহৃত শিশু অর্ঘ উদ্ধারের দাবিতে গত ২০ আগস্ট অর্ঘ উদ্ধার ও শিশু পাচার রোধ কমিটি সোমবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা --  সিলেট মহাসড়কসহ জেলার আভ্যন্তরীণ সড়কে অবরোধ কর্মসূচী ঘোষণা করে।

এদিকে উবাহাট ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই স্থানে সোমবার সকাল ৭টায় সভা আহ্বান  করে।

এর ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন ওই স্থানে ১৪৪ জারি করে। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ জুলাই হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকার মহিমা রঞ্জন দাসের চার বছরের শিশুপুত্র অর্ঘ অপহৃত হলেও প্রশাসন এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি।