জোটে গেলে পটুয়াখালী-৪ আসন দাবি করবে জাতীয় পার্টি
পটুয়াখালী- ৪ আসনে জোটবদ্ধ নির্বাচন হলে জাতীয় পার্টির (এ) প্রার্থী সাবেক এমপি আব্দুর রাজ্জাক খানের মনোনয়নের জন্য শতভাগ চেষ্টার আশ্বাস দিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
বুধবার রাত সাড়ে ৯ টায় কলাপাড়া বাসস্ট্যান্ডের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন হাওলাদার শত শত নেতাকর্মীদের মনোনয়নের দাবির প্রেক্ষিতে এ আশ্বাস দেন। সভায় তিনি অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন।
পথ সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির স্থানীয় সভাপতি আলহাজ আমজাদ হোসেন হাওলাদার। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আব্দুর রাজ্জাক খান, বাকেরগঞ্জ পৌরসভা চেয়ারম্যান রতœা আমীনসহ স্থানীয় নেতারা।
