২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার ফুলবাড়ী যাচ্ছে আওয়ামী লীগ সংসদীয় প্রতিনিধি দল

এশিয়া এনার্জির উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদ জানাতে গিয়ে হতাহতের ঘটনা তদন্ত করতে বৃহস্পতিবার আওয়ামী লীগের একটি সংসদীয় প্রতিনিধি দল ফুলবাড়ী যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ছয় সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলের চিফ হুইপ আব্দুস শহীদ। দলের অপর সদস্যরা হলেন কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান নূর, মোস্তাফিজুর রহমান ফিজার এবং হামিদা বানু শোভা।

প্রতিনিধি দল বৃহস্পতিবার সকাল ৬ টায় ফুলবাড়ীর উদ্দেশে যাত্রা করবে।

আব্দুস শহীদ বুধবার এ ব্যাপারে বিডিনিউজকে বলেন, ঘটনা তদন্তে আমরা সেখানে স্থানীয় লোকজন ও প্রশাসনের সাথে কথা বলে একটি প্রতিবেদন তৈরি করা হবে। প্রতিবেদনটি আওয়ামী লীগ সভানেত্রীর কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়ী হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে এ প্রতিনিধি দল পাঠানো হচ্ছে।