২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে খুলনা-গোয়ালন্দ রুটে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

দিনাজপুরের ফুলবাড়িতে পুলিশ-বিডিআরের গুলিতে হতাহতের প্রতিবাদে আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকা হরতাল চলাকালে খুলনা-গোয়ালন্দ রুটে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বুধবার সকালে খোকসা ষ্টেশনে হরতাল সমর্থকরা থানা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের নেতৃত্বে রেল লাইনের ওপর বসে ব্যারিকেড দেন। এ সময় খুলনা - গোয়ালন্দ রুটের মধুমতি এক্রপ্রেসসহ উভয় দিক থেকে আসা ৩ টি ট্রেন প্রায় আড়াই ঘন্টা আটকে পড়ে যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়।

খবর পেয়ে পুলিশ - বিডিআর ঘটনাস্থলে এসে হরতাল সমর্থকদেরকে সরিয়ে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এ হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশ-বিডিআর- এর সামান্য হাতাহাতির ঘটনাও ঘটে।