সেনা সদস্যদের মৃত্যুতে বি. চৌধুরীর শোক
সড়ক দুর্ঘটনায় আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ছয় বাংলাদেশী সৈন্য নিহত হওয়ার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ।
রোববার এক শোক র্বাতায় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিশ্ব শান্তি রক্ষায় তাদের জীবন দিয়ে সারা পৃথিবীতে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য আমি গর্বিত।
তিনি নিহত সেনা সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
