২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ১৪ দলের পদযাত্রা স্থগিত

আগামী ১৯ আগস্ট বরিশালে অনুষ্ঠেয় ১৪ দলের পদযাত্রা স্থগিত করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 04:14 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিমাংশু কুমার দাসগুপ্ত নাথু বৃহস্পতিবার পদযাত্রা স্থগিতের কথা বিডিনিউজকে জানিয়ে বলেন, ঢাকায় কেন্দ্রীয় নেতারা ১৯ আগস্টের নির্ধারিত পদযাত্রা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। 

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার বিচারের রায় কার্যকর করা ও সংস্কার দাবি বাস্তবায়ন এবং এ দাবির পক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে ১৪ দল দেশের আট জেলায় এ কর্মসূচির ডাক দেয়।