২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বুধবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ

বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে সপরিবারে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 04:13 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি এক যুক্ত বিবৃতিতে বলেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালনের সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনা তনয় সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সকল সদস্যদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেছে সোমবার বঙ্গবন্ধু জাদুঘরে আটক হওয়া ব্যক্তি।

বিবৃতিতে তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু হত্যা এবং ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টার সাথে জড়িত বিএনপি-জামাত জোট সরকারের মদদেই এ হত্যা পরিকল্পনা করা হয়েছে।

তারা জানান, এই হত্যা প্রচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে।