২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ জঙ্গির ডেথ রেফারেন্সে সরকার পক্ষের শুনানি শেষ

ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় শীর্ষ জঙ্গি সন্ত্রাসী শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইসহ সাত জঙ্গির ডেথ রেফারেন্স মামলায় সরকার পক্ষের শুনানি বৃহষ্পতিবার শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 09:51 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

ওই সাত জঙ্গির মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নিয়োজিত কৌঁসুলীরা বক্তব্য উপস্থাপন শুরু করেছেন।

বিচারপতি আলী আসগর খান ও বিচারপতি এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চে এই শুনানি হয়েছে। 

শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা বলেছেন, নিু আদালত সব সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে সঠিকভাবেই আসামীদের মৃত্যুদণ্ড দিয়েছে।