২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতাসীন জোটে যোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শনিবার বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটে যোগ দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

তার বনানীর কার্যালয়ে ড. আনোয়ার চৌধুরীর নেতৃত্বে শতাধিক ব্যক্তির জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার আগেই যে কোনো জোটে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এরশাদ বলেন, চারদলীয় জোটের সাথে তার দলের নীতি ও আদর্শগত মিল রয়েছে। এককভাবে নির্বাচন করার শক্তি না থাকায় জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচন করবে।

তিনি বলেন, দেশ, জাতি ও দলের কল্যাণে এখন ক্ষমতায় অংশীদারিত্বের আর কোন বিকল্প নেই।