ভোটার তালিকা হালনাগাদ: ১০ দিনে ৬০ লাখ নতুন নাম যুক্ত, ৪ লাখ বাতিল
নতুন বর্ধিত ভোটার তালিকা হালনাগাদ করার কাজে মাঠ পর্যায়ের কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সোমবার পর্যন্ত ২০০০ সালের ভোটার তালিকা থেকে চার লাখ ভোটারের নাম বাদ এবং ৬০ লাখ নতুন ভোটারের নাম যুক্ত করেছেন।
নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি আরও জানান, নির্বাচনের অনুপযোগী ভোটার তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি করা হবে।
২১ জুলাই থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কাজের শম্বুক গতি প্রসঙ্গে জানতে চাওয়া হলে কমিশন সচিব বলেন, আমাদের কাজটি শেষ করতে হবে এবয় প্রয়োজনে এর সময় সীমা বাড়ানোও হতে পারে।
এর আগে নির্বাচন কমিশন ১০ আগস্টের মধ্যে এ কাজ শেষ করার ঘোষণা দিয়েছিল।
আব্দুর রশিদ জানান, যদি মাঠ কর্মীরা নিষ্ঠার সাথে কাজ করেন তাহলে কাজ শেষ করতে বেশি সময় লাগবে না। “প্রশ্ন হল কতটা চেষ্টা তার চালাচ্ছেন।”
ঢাকা, গাজীপুর, টঙ্গী, চট্টগ্রাম ও খুলনা শিল্প এলাকাগুলোতে বেধে দেওয়া সময় সীমার বিষয়টি শিগগিরই পুনর্বিবেচনা করা হবে বলে ইঙ্গিত দেন নির্বাচন কমিশন সচিব।
