নৈরাজ্য ও বিশৃঙ্খলার দায়ে বরিশালে আ’লীগ ও ছাত্র লীগের ৬ নেতা বহিস্কার
নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের কারণে বরিশাল নগরী এবং জেলা ইউনিটের একজন আওয়ামী লীগ নেতা এবং পাঁচ ছাত্র লীগ নেতাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৪ জুলাই বরিশাল সদর উপজেলা আ’লীগের ত্রি--বার্ষিক কাউন্সিল অধিবেশনে এই নির্দেশ দেয়া হয়।
বহিস্কৃত নেতাকর্মীরা হলেন, জেলা আ’লীগের কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম ঝন্টু, বরিশাল জেলা ছাত্র লীগের আহ্বায়ক মো. মিলন জিয়াউর রহমান ভূইয়া, মহানগর ছাত্র লীগের যুগ্ম -- আহ্বায়ক ইমরুল আহমেদ উজ্জল, মহানগর ছাত্র লীগের যুগ্ম -- আহ্বায়ক তৌহিদুর রহমান সাবিদ।
সূত্র জানায়, দলের ভাবমূর্তি নষ্ট করায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
