২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক চাপের আশঙ্কায় বরিশালে ভোটার তালিকা হালনাগাদ করতে যেতে মাঠকর্মীর অস্বীকৃতি

সারা দেশে নির্বিঘেœ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলছে বলে নির্বাচন কমিশন দাবি করলেও বরিশালে ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে একজন সহকারী নিবন্ধন কর্মকর্তা অভিযোগ দাযের করেছেন যে, রাজনৈতিক চাপের অশঙ্কার তার একজন মাঠকর্মী একটি বিশেষ এলাকায় ভোটার তালিকাভূক্তির কাজ করতে রাজি হন নি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 08:23 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সোমবার নগরীতে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সিটি মেয়র মজিবুর রহমান সরোয়ারের আবাসিক এলাকার জন্যে সহকারী কর্মকর্তাকে নিয়োগ করা হলেও সেখানে তেমন কোন কাজের চলেনি।

এ ব্যাপারে নাম না প্রকাশের শর্তে শহরের এ কাদের চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা জানান, পূর্ববর্তী তালিকাভূক্তির সময় মাঠকর্মীরা মেয়রের এলাকার রাজনৈতিক চাপের মুখে প্রায় শতাধিক ভূয়া ভোটার তালিকাভূক্ত করতে বাধ্য হন। পরে তদন্তে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় মাঠকর্মীদের চরম হয়রাণির শিকার হতে হয়।

এছাড়াও অভিযোগ রয়েছে স্থানীয় ওয়ার্ড কমিশনার গোলাম মর্তুজার সাথে মেয়রের দ্বন্দের কারণে ওই এলাকায় তথ্য সংগ্রহের কাজ করতে সাহস পায়না। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ দায়িত্ব দেয়া হলেও তিনি শারিরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে তা এড়িয়ে যান বলে জানা গেছে। 

পূর্বের ভোটার তালিকার পাঁচ ভাগের এক ভাগ ভোটারদের নামই তালিকার মধ্যে নেই বলে ওই বিদ্যালয়ের অপর এক শিক্ষিকা জানান। অথচ উপজেলা নির্বাচন অফিস থেকে হালনাগাদের জন্যে যে ৪০টি নতুন ফর্ম দেয়া হয়েছিল তা শেষ গিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ওই মাঠকর্মী রেজিস্ট্রেশন অফিসার বরিশাল সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: মজিদ মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নতুন ফর্ম পাননি বলে জানান।

অথচ ইতিমধ্যেই ৩০ হাজার ফর্ম বিতরণ করা হয়েছে এবং আরও হবে বলে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান জানিয়েছেন।

অনেক এলাকায় তথ্য সংগ্রহকারীদের কাজ না করার অভিযোগটি অস্বীকার করে জানান, তথ্য সংগ্রহকারীরা অধিকাংশই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাই তারা ক্লাস শেষে নিজেদের সুবিধামত ভোটার তালিকার তথ্য সংগ্রহ করেন।

বরিশাল শহরে গত শুক্রবার থেকে হালনাগাদের কাজ শুরু হলেও কর্মীরা অভিযোগ করেন,  এ ব্যাপারে জনসচেতনার ব্যাপারে বিভাগীয় তথ্য অফিস অথবা জেলা নির্বাচন অফিস থেকে প্রচার প্রচারণা চালানো হয়নি।